প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ক্রয়, ব্যবহার নয়
চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ-সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে সরকারের ঔষধ প্রশাসনের মহাপরিচালককে পরিপত্র জারির নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চের এ নির্দেশ তাৎপর্যের দাবিদার। অনেকেরই জানা, অ্যান্টিবায়োটিকের আবিষ্কার রোগ-জীবাণুর বিরুদ্ধে মানুষের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে পরিগণিত হয়।
এ আবিষ্কারের পর রোগ চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার লাখ লাখ রোগীকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করেছে। কিন্তু এর অপব্যবহার দুনিয়াজুড়ে কালক্রমে স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দেখা দিচ্ছে। বাংলাদেশে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই ওষুধ ব্যবহারের প্রবণতা প্রবল।

Comments
Post a Comment